দিরাইয়ে শ্রদ্ধা ও ভালবাসায় সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে শ্রদ্ধা ও ভালবাসায় প্রয়াত রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে তাঁর জন্মস্থান দিরাই উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠন আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন করে। এরপর কালো ব্যাজ ধারণ করে দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১টায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালন মিয়া, কলিম উদ্দিন, কামনা শীষ রায় প্রমুখ। দুপুর ২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌল, লুৎফর রহমান এওর মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, কামাল উদ্দিন, অ্যাড. অবিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, ইশতিয়াক হোসেন মঞ্জু, মকসদ আলম, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, সোয়েব আহমদ, পারবেজ রহমান প্রমুখ। এছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।