দিরাইয়ে সংঘর্ষ আহত ১৫

দিরাই প্রতিনিধি
দিরাইয়ের পল্লীতে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫জন আহত হয়েছে। পৌরসভার ভরারগাঁও ও রাজানগর ইউনিয়নের ফাতেমানগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ভরারগাঁও গ্রামের হাজী সামছু মিয়ার ছেলে টিটু মিয়া (৩৫) ও ফাতেমানগর গ্রামের আজিজুল হকের ছেলে রাজীব মিয়া (১৯) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ এবং মখলিছ মিয়া (৫৫), হৃদয় মিয়া (২৭), জুবের মিয়া (২৫), কদু মিয়া (৪৫) কে দিরাই উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে রাজানগর ইউনিয়নের চকবাজারে ফাতেমানগর গ্রামের আজিজুল হকের ছেলে রাজীব মিয়া ও ভরারগাঁও গ্রামের হাজী সামছু মিয়ার ছেলে টিটু মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছু সময় পর উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।