দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উৎপাদনমুখী ও টেকসই সমবায় সমিতি গঠনের লক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা গোষ্টলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সফিউল আলম, সহকারী পরিদর্শক শিমুল খান, মুক্তিযোদ্ধা কানাইলাল দাস, করুনা সিন্ধু দাস, রমনী কান্ত দাস প্রমুখ।


