দিরাইয়ে সাংবাদিকদের সাথে তানভির তুলি’র মতবিনিময়

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তানভির তুলি। সোমবার দুপুরে স্থানীয় একটি কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তানভির তুলি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও ডেপুটি ডিরেক্টর এবং পরবর্তীতে স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) চাকুরি শেষে অবসরগ্রহণ করেছেন তিনি। এলাকার জন্য কিছু করার মানসিকতা থেকে রাজনীতিতে আসতে আগ্রহী হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘকাল থেকে দেখে আসছি দিরাই-শাল্লা নামের আগে অবহেলিত শব্দটি ব্যবহার হয়। এই অবহেলিত শব্দটি ঘুচে দেয়াই আমার লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরামর্শে আমি এলাকায় এসেছি, আওয়ামী লীগের মনোনয়ন পাবার বিষয়ে আমি আশাবাদী।