দিরাইয়ে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। মঙ্গলবার দিরাই আঞ্চলিক কার্যালয়ে  আনুষ্ঠানিক ভাবে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ১৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারী পারুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশিনার ভুমি তাহমিনা আক্তার, ওসি আবদুল জলিল, ব্র্যাক হেড অফিসের ডেপুটি ম্যানেজার আঞ্জুমান আরা, সিনিয়র ম্যানেজার আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, রিজিওনাল ম্যানেজার ইকবাল মাহমুদ।
এর আগে ২১ জন যুব নারীকে ২১টি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় রানাপ্লাজায় নিহত সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের সঞ্জীব দাসের  মা শূন্য বালা দাসের হাতে  ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।