দিরাইয়ে হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী হোসেন আহমেদ জাসী ওরফে নাজমুল (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯। সে ধলকুতুব গ্রামের মৃত সোনা মিয়া ওরফে বদরুদ্দোজার পুত্র। শুক্রবার উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ধলকুতুব গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করে রাতে দিরাই মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, উপজেলার সীন্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় তাকে গ্রেফতারের জন্য বহুবার পুলিশ ঐ গ্রামে অভিযান চালিয়ে সফল হতে পারেনি। তার বিরুদ্ধে মুক্তার আলী হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।