দিরাইয়ে হাওর নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্কাউট লিডার, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। সোমবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবু বকর সিদ্দিক ভূঁইয়া, হাওর বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও  আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, শাহজাহান কাজী, রতন কুমার দাস, মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুস, এহসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশুলী ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, শহিনুর রহমান রুবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।