দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষককের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার কর্মরত শিক্ষকরা। সোমবার দুপুর ১টায় থানা পয়েন্টে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন দাসের সভাপতি এবং শুকুর নগর স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মানবেন্দ্র সরকার, পতাকী সুত্রধর, বাদল চন্দ্র দাস, নুরুল ইসলাম, সেলিম রেজা, সবুজ বরন তালুকদার, দিবাকর দাস, সুধা রঞ্জন দাস, অসীম চৌধুরী, বাবুলাল চৌধুরীসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা জানান, বচার হাওরে জেলে হত্যার ঘটনায় উপজেলার খাগাউড়া গ্রামের সেচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদী রঞ্জন তালুকদার
(শীতল), ইজারা কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলু তালুকদার, র্মিজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানবেন্দ্র তালুকদার রঞ্জু কে জড়ানো হয়েছে।


