দিরাই উপজেলা জাসদ’র কমিটি গঠন

জয়নাল আবেদীনকে  আহবায়ক এবং আমিনুল ইসলাম ও কৃষ্ণ কান্ত রায় কে যুগ্ম আহবায়ক করে সর্ব সম্মতিক্রমে দিরাই উপজেলা জাসদ’র ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় সংগঠনের দিরাই উপজেলা কার্যালয়ে জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ’র জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক  
বিদ্যুৎ কুমার দেব, সমাজসেবা সম্পাদক শামীম আহমদ।
সভায় বক্তারা স্থানীয় সমস্যার সমাধান, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক রাজনীতিমুক্ত সমাজ বিনির্মাণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি