দিরাই প্রতিনিধি
দিরাই ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার একাডেমী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ইয়াসমিন বেগমের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ূন কবীর তালুকদার, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান তালুকদার জুয়েল, পংকজ পুরকায়স্থ ওমর, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস প্রমুখ।


