দিরাই সংবাদদাতা
দিরাই পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ৩৬ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৮৭ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ২ লক্ষ ৮০ হাজার সাতশত ছিয়াত্তর টাকা। এতে আয় ধরা হয়েছে রাজস্ব তহবিল থেকে ২ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। উন্নয়ন সহায়তা তহবিল হিসাব থেকে আয় ৩৩ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার সাতশত ছিয়াত্তর টাকা।
প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ,বি,এম মাসুম প্রদীপ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুয়েল মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পংকজ পুরকায়স্থ, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কাসেম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিয়াকত মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহার বানু, মিনতী রানী দাস, মোছা. হেলেনা বেগম, উপ-সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ তালুকদার, কর নির্ধারক মো. দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশীষ কুমার রায়, সহকারী কর আদায়কারী আরব উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। তিনি বিভিন্ন বলেন, প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় সড়ক নির্মাণে সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এসময় দিরাই পৌরসভাকে যানজট মুক্ত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


