দিরাই প্রতিনিধি
দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার দুপুর ২টায় পৌর সদরের থানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিশারী সমাজ সচেতন ও অবক্ষয়রোধ যুব সংঘ।
সংগঠনের সভাপতি রুকনুজ্জামান জহুরীর সভাপতিত্বে ও সুজাত আহমদের পরিচালনায় এ মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, দিরাই ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ সোয়েব আহমদ চৌধুরী, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল হক মিয়া, জাফর সিদ্দিক, সফিকুল ইসলাম, জগদল মহাবিদ্যালয়ের প্রভাষক বদরুজ্জামান সরদার, নুরুল আজিজ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর হিরেন্দ্র দেবনাথ, মোস্তাক আহমদ, প্রশান্ত সাগর দাস, মহিউদ্দিন মিলাদ, শাহ আলম, আবুল হোসেন, সুমন মিয়া, হেলু মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, মদনপুর পয়েন্ট হতে দিরাই পর্যন্ত মোট
২৬ কিলোমিটার সড়কটি হাওরাঞ্চলের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ সদর এলাকার অন্তত ৩ লাখ লোক এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। এই সড়ক দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় হাজারো ছোট-বড় যানবাহন চলাচল করে। ব্যাপক যানবাহন চলাচল এবং বৃষ্টির কারণে ইট, বালু, খোয়া ও বিটুমিন উঠে সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। যাত্রীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন।


