উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান পৈন্ডুপ গ্রামের বাসিন্দা দীনেশ চন্দ্র তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছরের এই দিনে তিনি সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি পৈন্ডুপ বাজারের দীজেন্দ্র কুমার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা। দীর্ঘদিন তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারবর্গ সকলের আর্শিবাদ চেয়েছেন।


