মাহবুবুল হাছান শাহীন
তবুও বিশ্বাস বেঁচে থাকার,
আগামী ভোরের প্রথম সূর্যোদয়,
উদিত- পুব আকাশে সোনালি আভায়
টক টক ঘড়ির কাঁটার বিরামহীন চলা
ব্যস্ত সময় পার, রোদ..বৃষ্টি.. অথবা ঝড়ে
বেলা শেষে ক্লান্ত দেহে নীড়ে ফেরা।
কখনো আবার পশ্চিম আকাশে থমকে Ñ দাঁড়ানো।
অস্ত যাওয়া সূর্য
গোধূলি
তারপর সন্ধ্যা নামা।
সায়াহ্নের প্রস্তুতি
ভালো অথবা মন্দ
থমকে দাঁড়ানোর পর
পেছনে ফিরে তাকানো..
সুখ স্মৃতি রোমন্থন,
আনমনে মুচকি হাসা।
৩০.০৬.২০১৬


