জেলার বিভিন্ন মন্দির মেরামত ও দুঃস্থ পুরোহিত/সেবাইত মধ্যে অনুদানের চেক বিতরণ করেছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
শুক্রবার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব (উপসচিব) বিষ্ণু কুমার সরকার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু।
শ্রীশ্রী কালিবাড়ি নাট মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি , শিক্ষাবিদ পরিমল কান্তি দে, শ্রীশ্রী কালিবাড়ি নাট মন্দিও পরিচালনা কমিটির সভাপতি অ্যাড স্বপন দাস রায়, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড বিশ্ব্যজিত চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, উত্তর নতুনপাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী প্রমুখ।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুনামগঞ্জ জেলার সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য এর সঞ্চালনায় প্রত্যোক পুরোহিত/সেবাইতকে চার হাজার টাকার, উপজেলা পর্যায়ের মন্দির সংস্কারের জন্য প্রতিটি মন্দিরকে বিশ হাজার টাকার এবং সদর-পৌরসভার মন্দির সংস্কারের জন্য প্রতিটি মন্দিরকে পঁচিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মোট
৫,১৪,০০০ টাকার চেক বিতরণ করা হয়। ষোলো জন পুরোহিত/সেবাইতকে ৬৪,০০০ টাকা, উপজেলা পর্যায়ের পনেরটি মন্দিরে ৩,০০,০০০ টাকা এবং সদর পৌরসভার ছয়টি মন্দিরে ১,৫০,০০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজনে জেলা কার্যালয়ের সকল সদস্য সহযোগিতা করেন।
প্রেসবিজ্ঞপ্তি


