স্টাফ রিপোর্টার
বিশ^ম্ভরপুর উপজেলা ও মধ্যনগর থানা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। শনিবার দুপুরে আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এই দুই কমিটি অনুমোদন দিয়েছেন।
বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বেনজির আহমদ মানিক আবারও সভাপতি হয়েছেন। এই উপজেলায় নুরুল আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নুরুল আলম সিদ্দিকী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।
মধ্যনগর থানা আওয়ামী লীগে বর্তমান আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরীকে সভাপতি এবং পরিতোষ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, বিশ^ম্ভরপুর উপজেলা ও মধ্যনগর থানা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
গত ৮ নভেম্বর ৩৬ বছর পর মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন হবার ১৫ দিন পর শনিবার এই উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিশ^ম্ভরপুরে প্রায় ৫ বছর পর সম্মেলন হয়েছে গত ৫ নভেম্বর। সম্মেলনের ১৮ দিন পর শনিবার কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
- সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতিসভা
- প্রধানমন্ত্রীর আক্ষেপ, কেন বেশি গবেষণা হয় না -পরিকল্পনামন্ত্রী


