শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দুইটি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ১১ নভেম্বর। উপজেলা দুটি হচ্ছে ছাতক ও দোয়ারাবাজার। ছাতকের ১০টি ও দোয়ারাবাজারের ৯টিসহ মোট ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এ তারিখে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত এক গেজেটে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে।
ইউনিয়নগুলো হচ্ছে ছাতকের ছাতক, কালারুকা, ছৈলাআফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর ও জাউয়া বাজার।
দোয়ারা বাজারের দোয়ারা বাজার, বাংলা বাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিা, পান্ডারগাঁও, বোগলা বাজার, নরসিংপুর ও মান্নারগাঁও।
উল্লেখ্য, ১১ নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচনে সারা দেশে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ৪ জেলায় ৪৫ ইউপিতে ভোট হবে একই তারিখে। সুনামগঞ্জের দুই উপজেলার ১৯ ইউপি আছে এ হিসাবে।
- ছাতকে চলন্ত নৌকার ধাক্কায় পাথর ব্যবসায়ীর মৃত্যু
- উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ কর্মশালা


