স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলস¤্রাট শাহ আবদুল করিমের বাড়ি। তাঁর জন্মভিটার পাশেই উজানধল গ্রামের মাঠে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হবে। শাহ আবদুল করিম পরিষদ ও উজানধল গ্রামবাসী এই উৎসবের আয়োজন করেছে।
আয়োজকের জানিয়েছেন, শাহ আবদুল করিমের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ও কাল শনিবার দুইদিনের এই লোক উৎসব হবে। শুক্রবার বিকেল তিনটায় এই উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, নির্বাহী পরিচালক জসিম উদ্দিন, বেসরকারি সংস্থা টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. আবদুল কাদের, সমাজকর্মী মুজিবুর রহমান প্রমুখ। উৎসবে যোগ দিতে বিভিন্ন অঞ্চল থেকে শাহ আবদুল করিমের ভক্ত-শিষ্যরা ইতিমধ্যে চলে এসেছেন। দুইদিনের উৎসবে অতিথি হিসেবে শিল্পী ফকির সাহাব উদ্দিন, আশিক, লায়লা, গামছা পলাশ, জুঁই শাহ আবদুল করিমের গান পরিবেশন করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নুর জালাল জানান, এলাকাবাসীকে নিয়ে প্রতি বছরের মতো এবারও দুই দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে শাহ আবদুল করিমের ভক্ত-অনুরাগীরা চলে এসেছেন।
একুশে পদকপ্রাপ্ত বাউলস¤্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি মারা যান ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর।


