দুটি বাসের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার
শহরের নতুন বাসস্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নীলাদ্রী পরিবহন একটি বাস ও একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম অসীম দেবনাথ (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। আহত ব্যক্তির নাম আলমগীর (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী নীলাদ্রি পরিবহন এবং সুনামগঞ্জ থেকে সিলেটগামী লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।