ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন,‘দুর্গত মানুষের পাশে সামজের বিত্তবানদের দাঁড়ানো সামাজিক দায়িত্ব। শ’ শ’ ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোন প্রকার সরকারী সহযোগিতা পায়নি। ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। গৃহহীন মানুষ প্রায় এক সপ্তাহ অতিবাহিত করলেও সরকারী সাহায্য তাদের ভাগ্যে জুটেনি। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ঘুর্নিঝড়ে লন্ডভন্ড হওয়া হাতধনালী, পুরাকাটি, চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর, খরিদিচর, চরমাধব, চুনারুচর, কালিয়ারচর, চরচৌলাসহ ক্ষতিগ্রস্থ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণাসহ পর্যাপ্ত সরকারী সহায়তা প্রদানের দাবি জানান তিনি।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা রশিদ আহমদ, আলাউদ্দিন, অ্যাড. আব্দুল আহাদ, উপজেলা যুবদলের যগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, যগ্ম আহবায়ক কামাল হোসেন, মারুফ এরাহী সোহেল, বিএনপি নেতা হুশিয়ার, বাদশা মিয়া, আব্দুল হামিদ, যুবদল নেতা ফরিদ আহমদ, মুক্তার আলী, এমরাজ মিয়া, আখলুছ মিয়া, কয়েছ আহমদ, সেলিম আহমদ, হিরা মিয়া, আবু সুফিয়ান, সোহেল আহমদ, নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

