জেলার দুর্গত মানুষদের পুনর্বাসন, ফসলহানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে স্মরকলিপি প্রদান করেছে ভাটি বাংলা আইনজীবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. নাসিরুল হক আফিন্দি, অ্যাড. জুবায়ের আবেদীন, মঞ্জু মিয়া, অ্যাড. ছবাব মিয়া, অ্যাড. অখিল চন্দ্র দাস, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. সফিকুল ইসলাম, অ্যাড. আব্দুল খালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


