স্টাফ রিপোর্টার
শহরে শুক্রবার বিকালে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেইজমেন্ট এন্ড সাপোর্ট’র (ইয়েস) উদ্যোগে দুর্নীতিবিরোধী কার্টুন ও ভিডিও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের উকিলপাড়া এলাকায় সুরমা নদীর তীরে ‘রিভারভিউ’-এ এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী শুরুর আগে সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস উপ কমিটির আহবায়ক সাংবাদিক খলিল রহমান। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, কানিজ সুলতানা, অ্যাড. নাজনীন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রার প্রধান অন্তরায় হলো দুর্নীতি। তারুণ্যের শক্তিকে কাজ লাগিয়ে দেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সকল স্তরে সচেতনতা বাড়লে দুর্নীতি কমবে।
- অবশেষে জামালগঞ্জ থেকে বদলী হলেন বির্তকিত ওসি এলএসডি
- পুলিশের চোখে তিনি পলাতক! জামালগঞ্জে বহাল তবিয়তে আছেন বিশেষ ক্ষমতা মামলার আসামী


