স্টাফ রিপোর্টার
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে বুধবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনজুর আলম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু প্রমুখ।

