পি সি দাশ, শাল্লা
সারা দেশের ন্যায় হাওর অঞ্চলের উন্নয়নে নানামুখী কর্মসূচী হতে নিয়েছে সরকার। এসব কাজ দ্রুত বাস্তবায়ন হবে। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যারা নিয়োজিত আছি, সকলেই জনপ্রতিনিধিদের সাথে মিলেমিশে সরকারের উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করতে হবে। দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা শুধু সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করলেই সোনার বাংলা স্বপ্ন পুরণ হবে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শাল্লায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ২ টি নারিকেল গাছ রোপন করেন। পরে অসহায় পরিবারে সরকারি ত্রাণ বিতরণ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও আমার বাড়ি আমার খামার সমিতির আয়োজনে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে উঠান বৈঠকে মিলিত হন। এর পর ছায়ার হাওরে উম্মুক্ত জলাশয়ে ১ লাখ টাকার মাছ অবমুক্ত ও ঘুঙ্গিয়ার গাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ, সাংবাদিকবৃন্দ, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, ৪ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন অফিসের কর্মকতা কর্মচারীবৃন্দ।


