দুর্যোগ না কাটা পর্যন্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে-হানিফ

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সিলেট-সুনামগঞ্জে বন্যার পানিতে যখন মানুষ পানিবন্দি হয়ে যায়, দেখা দেয় চরম দুর্ভোগ ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে পানিবন্দি মানুষদের দেখতে চলে আসেন। কারণ তিনি বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসেন। বাংলাদেশের মানুষের যে কোন দুর্যোগে শেখ হাসিনা পাশে থাকেন।
হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অনেক দুর্যোগ দেখেছেন কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে যাননি। ক্ষমতায় থাকতেও যাননি, ক্ষমতা ছাড়াও যাননি। কিন্তু শেখ হাসিনা গিয়েছেন। এই জন্য শেখ হাসিনাকে বলা হয় বাংলার জননী।
তিনি বলেন, শেখ হাসিনা আশ্বস্ত করেছেন এই সিলেট-সুনামগঞ্জে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সবাইকে সহযোগিতা করবেন।
সোমবার সকালে ছাতকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল প্রদত্ত্ব এসব ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ উপলক্ষে ছাতক পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের পরিচানায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী সভা প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। সরকারি সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সহযোগিতা করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।
এখানে ছাতকে পৌর সভার ৯ ওয়ার্ডের ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। পরে কালারুকা ইউনিয়নের জয়েণ্ট কনভেনশন হল থেকে ইউনিয়নের ৭০০ পরিবার ও উত্তর খুরমা ইউনিয়নের ৮০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ইউএন ও মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নাজরা চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল চৌধুরী জাবেদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা ছাব্বির আহমদ, ইশতিয়াক আহমেদ তানভীর, কালিদাস পোদ্দার, ছালিম আহমদ চৌধুরী লাহিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা সাদমান মামুদ সানি, মাহফুজ, বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা কুহিন চৌধূরী, আলমগীর হোসেন, রহিম আলী, মাহবুব মিয়া, জাকির হোসেন।
কালারুকায় ত্রাণ বিতরণকালে ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবলীগের ফজলু মিয়া, ইকবাল হোসেন, সাব্বির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।