দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জ অঞ্চলের নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শনিবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য সমাজের সকলকে সর্তক ও প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রাখা এবং জনসেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, উপজেলা নিবার্হী কর্মকতা ইসরাত জাহান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা স্কাউটস সাধারণ সম্পাদক তাহের আলী, জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক শাহ আবু নাসের প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘আমরা নতুন কোন সিদ্ধান্ত যেতে চাই না। শুক্রবারে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেগুলো বহাল থাকবে। প্রকৃতির সাথে যুদ্ধ করা খুব কঠিন কাজ। তবে যেকোন দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সবাইকে সর্তক ও প্রস্তুত থাকতে হবে।’