Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দুর্যোগ সহনীল মডেল ইউনিয়নে রূপান্তরকরণ বিষয়ক কর্মশালা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দুর্যোগ সহনীল মডেল ইউনিয়নে রূপান্তরকরণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরপাড়ে বন্যাপ্রবণ উত্তর শ্রীপুর ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রূপান্তরকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সেন্টার ফর এনভারমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইস) এর আয়োজনে কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এতে বক্তব্য রাখেন ইউএনও মো. রায়হান কবির, সিনিয়র বিশেষজ্ঞ ড. ফারহানা আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান প্রমুখ।
কর্মশালায় সিনিয়র বিশেষজ্ঞ ড. ফারহানা আহমেদ বলেন, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে ৫টি ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রূপান্তরকরার বিষয়ে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রীপান্তরকরণে সিদ্ধান্ত নিয়েছে।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ৪টি গ্রুপ করে উন্নয়নের বিষয়ে তাদের মতামত নেয়া হয়।