স্টাফ রিপোর্টার
বিরোধী দলীয় হুইপ জননেতা পীর ফজলুর রহমান মিসবাহ এমপি সুুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়াননগর-নোয়াগাঁও সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ১ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি সুনামগঞ্জ সদর।
শুক্রবার বিকালে পরে দেওয়ান নগর গ্রামবাসীর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীর মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন সুুনামগঞ্জ সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী জনাব আনোয়ার হুসেন, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, সুুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সুুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, জাপা নেতা ফারুক মেনর, মোহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য জাপা নেতা ওলিউর রহমান, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সফর আলী, জাপা নেতা আব্দুল মান্নান, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মোশাহিদ আলম তালুকদার মহিম, আব্দুল্লাহ্ আল মামুন, ইয়াদ আলী, মোহনপুর ইউপি জাপা নেতা মোহাম্মদ আলী, আব্দুল আউয়াল, ফজর আলী, সিকন্দর আলী, ইউপি সদস্য নাজিমুদ্দিন মোহাম্মদ, আলী ইমরান আহমদ, ইউপি সদস্য নজরুল মিয়া প্রমুখ।
- শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
- বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নির্মিত ঘর হস্তান্তর


