দেখার হাওরে ধান কাটলেন দুই নারী এমপি

স্টাফ রিপোর্টার
দেখার হাওরপাড়ের কৃষক হাফিজুর রহমানের জমির পাকা ধান স্বেচ্ছায় কেটে দিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ধান কাটায় জেলা প্রশাসক, জেলা ও বিভিন্ন উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
শনিবার দুপুরে কৃষক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কৃষক হাফিজুর রহমানের দেড় কেদার জমির বোরো ধান কেটে দেন। হাফিজুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে মাথায় গামছা বেঁধে ধান কাটায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন মিলন ও সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
এছাড়াও ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, খসরু ওয়াহিদ চৌধুরী, মাসুক মিয়া, রোকন মিয়া, আনোয়ারুল হক, সামছুল হক, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, নিজাম নূর, মনোয়ারা বেগম, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, কৃষক লীগ নেতা মলয় চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল মিয়া, কৃষক লীগ নেতা শেরন মিয়া, আব্দুর রাকিব, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক শাহ জাহান, সামির আলী, আব্দুল কাহার, বুরহান উদ্দিন, সদস্য আমেনা খাতুন, রেহেনা পারভীন, অর্চনা রানী দাসসহ বিভিন্ন ইউনিটের কৃষক লীগের নেতাকর্মীরা।
ধান কাটার শেষে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন। সরকার প্রতি বছর হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াই করাসহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওর অঞ্চলসহ যেখানেই কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পড়বে সেখানেই কৃষক লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবে।