দেবজিৎ সিংহকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিলেট জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে বিদায় গ্রহণ করছেন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর সময়কালের স্মৃতিচারণ করেন  
 এবং তাঁর দীর্ঘায়ু ও কর্মক্ষত্রে সফলতা কামনা করেন।
এলজিএসপি-২ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম ও উপজেলা গভর্ন্যান্স প্রজক্ট (ইউজেডজিপি) জেলা ফ্যাসিলিটেটর মো. জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  
উল্লেখ, দেবজিৎ সিংহ ২০১২ সালের ১৭ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) পদে সুনামগঞ্জে যোগদান করেন। ২০১৩ সালের ২৯ মে থেকে তিনি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।  ২০১৫ সালের ৭ জুন তিনি উপ সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।