‘দেশকে দেউলিয়া করে ফেলেছে সরকার’

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেল বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে পৌর শহরের পুরাতন বাস-স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্টপয়েন্টে অবস্থিত বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় বিদ্যুৎ অফিসের গেটে অতিরিক্ত মানুষ ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়, এতে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আকবর আলী, নাদীর আহমদ, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনূর আলী, আনিসুল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, নাছিম উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা আকুল আলী, শফিকুল ইসলাম শফিক, আশিকুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হুসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, লুটপাট করে দেশকে দেউলিয়া করে ফেলেছে সরকার। দেশের মানুষ আজ দিশেহারা। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা বিদেশে টাকা পাঠিয়েছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদল, জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।