স্টাফ রিপোর্টার
‘মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কনিবার বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজন এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নূরুল ইসলাম।
এসময় ভোক্তা অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভোক্তা অধিকার আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। দেশকে বাঁচাতে হলে প্লাস্টিক পণ্য বর্জন করতে হবে।


