ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বক্তৃতার বিষয় নয়, বাংলাদেশের উন্নয়ন এখন দেশবাসী সাচ্ছন্দে ভোগ করছে। সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারায়ও প্রতিটি ক্ষেত্রে করা হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। উন্নয়ন নিয়ে বিরূপ মন্তব্য তো তারাই করবে, যারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে কিছুই করতে পারেনি। দেশের জন্য শেখ হাসিনার অর্জন, আওয়ামী লীগ সরকারের অর্জন আজ দৃশ্যমান। উন্নয়ন করতে মেধা ও পরিকল্পনার প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনা মেধা, শ্রম ও ঘাম দিয়ে দেশকে এখন মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছেন। গ্রামকে পরিণত করেছেন শহরে। গ্রামের মানুষ এখন শহরের সব সুবিধা ভোগ করতে পারছে। এসব অভুতপূর্ব পরিবর্তন সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কারণে।
গত সোমবার বিকেলে ছাতকের ভাঁতগাও ইউনিয়নের পরগনা বাজার থেকে গাগলাজুর পর্যন্ত নির্মিত পাকা রাস্তা উদ্বোধন শেষে গাগলাজুর গ্রামবাসীর উদ্যোগে গাগলাজুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আজমল হোসেন সুপার ও সাবেক মেম্বার ছুনু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আওয়ামীলীগ নেতা দবিরুল ইসলাম দবির, অধ্যক্ষ মাষ্টার নাসির উদ্দীন, মানিক মিয়া, ফয়জুল বারি, পীর মোহাম্মদ আলী মিলন, আফতাব উদ্দিন, আবুল হাসনাত, শাহিন আহমদ তালুকদার প্রমুখ।
এর আগে সকালে জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, জ্যোতিকা রঞ্জন ভৌমিক (টুনু), নীরেন্দু রঞ্জন দে (বুলি ), তজম্মুল আলী ও মিজানুর রহমান মিজান স্মরণে আয়োজিত শোক সভায় এমপি মুহিবুর রহমান মানিক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রয়াত এসব শিক্ষকদের হাতে গড়া বহু শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ রায়, জাউয়া বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর করিম বকুল, অধ্যক্ষ মাষ্টার নাসির উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুকিত শহিদ, অধ্যক্ষ মাহমুদ আলী, প্রধান শিক্ষক আতাউর রহমান, রেজা মিয়া তালুকদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা। বক্তব্য রাখেন, শিক্ষক লাভলী রানী দে, অসীম চক্রবর্তী, সজীব তালুকদার প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সহকারী শিক্ষক নাজমুল হোসেন ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক উত্তম চন্দ রায়।


