সু.খবর ডেস্ক
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে। এ ছাড়া নতুন করে আরও ২ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৩৮৫টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৩৪ এবং নারী ১১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মারা গেছেন তিনজন।
সূত্র : সমকাল
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ল
- দ.সুনামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ করোনায় আক্রান্ত


