দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। বিমান বন্দর থেকে তিনি ছুটে যান সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জিগাতলাস্থ বাসভবনে।
সেখানে প্রয়াত নেতার স্ত্রী ড. জয়া সেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দিরাই-শাল্লার বিভিন্ন সমস্যাসহ আগামী দিনের করুণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে শনিবার তিনি দিরাই আসবেন। উল্লেখ্য প্রায় বছর খানেক চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন।
- ‘এই সরকারই নির্বাচনে সহায়কের ভূমিকা পালন করবে’
- জামালগঞ্জে ভিক্ষুকদের মধ্যে চেক ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র প্রদান


