Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দেশে ফিরিয়ে আনা হচ্ছে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দেশে ফিরিয়ে আনা হচ্ছে র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

সু.খবর ডেস্ক
সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে জঙ্গি হামলায় আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে। বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে তাকে সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে রাখা হবে।
গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় সিলেটের শিবপাড়ার আতিয়া মহলের অদূরে জঙ্গিদের বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ এবং তার সহকর্মী মেজর শাহিন আজাদ। এ ঘটনায় দুই পুলিশ পরিদর্শকসহ নিহত হন ছয়জন।
ওই রাতে আহত লে. কর্নেল আবুল কালাম আজাদ এবং মেজর শাহিন আজাদকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় আজাদকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরের এলিজাবেথ মাউনেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
জানতে চাইলে র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, চিকিৎসকদের পরামর্শেই তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে সিএমএইচের আইসিইউতে রাখা হবে।