দেশ সেরা জগন্নাথপুরের চার শিক্ষক ঢাকায় সংবর্ধিত

জগন্নাথপুর অফিস
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ দেশের সেরা ২০৭ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে। ২৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তথমন্ত্রী হাসানুল হক ইনু। এ সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার ৫ জন শিক্ষক সংবর্ধিত হন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ৪শিক্ষক। সংবর্ধিত শিক্ষকগণ হলেন- রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবাদুস সামাদ,  একই বিদ্যালযের সহকারি শিক্ষক- নিরাপদ বিশ্বাস, সহকারি শিক্ষক- মো. নিজাম উদ্দিন এবং এরালিয়া বাজার উচ্চ বিদ্যালযের সহকারি শিক্ষক- মো. শহিদুল ইসলাম ও ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক- ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার।