Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দেড় মাস পর দেড়শোর নিচে নামল মৃত্যু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দেড় মাস পর দেড়শোর নিচে নামল মৃত্যু

সু.খবর ডেস্ক
দেড় মাস পর (৪৬ দিন) দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা দেড়শোর নিচে নেমে এলো। গত এক দিনে করোনায় মারা গেছেন ১৪৫ জন। এর আগে গত ৪ জুলাই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু দেড়শো ছাড়ায়। সেদিন ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগেরদিন মৃত্যু ছিল ১৩৪ জনের।
এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত এক দিনে কমেছে শনাক্তের সংখ্যাও। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। গতকাল এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৫৯ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৫ হাজার ৯৯৩ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৭.১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৭৭ জন পুরুষ এবং ৬৮ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ২৩ জন।
অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।
সূত্র : ঢাকাটাইমস