দৈনিক দেশ রূপান্তর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন, লেখক ইশতিয়াক রুপু, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ বক্তব্য রাখেন।
আলোচনাসভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকা সারাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পর্দা কেলেঙ্কারির, বালিশ কেলেঙ্কারির মতো খবর আমরা জানতে পেরেছি। আগামী দিনেও তা ধরে রেখে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন বক্তারা।
আলোচনাসভা শেষে কেক কাটেন অতিথিরা।