দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার জেলা প্রতিনিধি হলেন এ.আর জুয়েল

স্টাফ রিপোর্টার
দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. এ.আর জুয়েল। রবিবার ‘দেশ রূপান্তর’ পত্রিকার সম্পাদক অমিত হাবিব স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁর হাতে এসে পৌঁছে।
সাংবাদিক এ.আর জুয়েল দেশের জনপ্রিয় টিভি ‘চ্যানেল ২৪’ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবেও কাজ করছেন। সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে ই-মেইল [email protected] এবং ০১৭১৮০৬০৯০৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।