দৈনিক বজ্রশক্তির বর্ষপূর্তি পালন

শহরের উকিলপাড়া প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তির ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল আলম উখবাহ্।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি       কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সভাপতি ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাছ্ছির আলম সুবল, হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসাইন সর্দার, জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, প্রশিক্ষণ বিষয়ক জেলা সম্পাদক আহমদ রোমান সরকার, বিশ^ম্ভরপুর উপজেলার হেযবুত তওহীদের সভাপতি কামাল হোসেন, ছাত্র’লীগ নেতা অ্যাড. শামীম আহমদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ আন্দোলনের জেলা সভাপতি ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেযবুত তওহীদ আন্দোলনের তাহিরপুর উপজেলা সভাপতি ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি আতিকুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)