দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
‘সত্য প্রকাশে আপসহীন’ স্লোগানকে ধারণ করে তিন পেরিয়ে চার বছরে পা দিলো দৈনিক সময়ের আলো। বুধবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সময়ের আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিন তুহিন, সাংবাদিক রওনক বখ্ত, সাংবাদিক অ্যাড. আইনুল ইসলাম বাবলু, কবি ইকবাল কাগজী, প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, প্রথমআলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সহসভাপতি শামস শামীম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল, সদস্য বাবুল।