দৈনিক সময়ের আলো’র বর্ষপুর্তি পালন

স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক সময়ে আলো’র বর্ষপুর্তি পালন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টায় শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটার মাধ্যমে এই বর্ষপূর্তি পালন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বর্ষপূর্তির কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ড. মফচ্ছির মিয়া, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, কবি ইকবাল কাগজী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ব্যবসায়ী মো. মোজাম্মেল হক, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, অ্যাড. এনাম আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি শামস শামীম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভি’র প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদেরসময় প্রতিনিধি বিন্দু তালুকদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও চ্যানেল ২৪ প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, দৈনিক শুভ প্রতিদিন জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. কাজী মহিউদ্দিন বাবর, শাহাজাহান চৌধুরী, ডিবিসি’র প্রতিনিধি আমিনুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি রাজন মাহবুব, সাংবাদিক দেওয়ান তছদ্দুক রাজা ইমন এবং দৈনিক সময়ে আলো’র প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন প্রমুখ।