স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামকণ্ঠের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মুক্তারপাড়ায় সুনামকণ্ঠ অফিসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সনাকের উপদেষ্টা অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ মজুমদার, ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আবু সুফিয়ান, দৈনিক সুনামগঞ্জের
ডাকের সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি জিয়াউল হক প্রমুখ।


