দৈনিক সুনামগঞ্জের খবর’র বর্ষপূর্তির সুধী সমাবেশ ১৩ আগস্ট শনিবার

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবর চতুর্থ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পন উপলক্ষে ১৩ আগস্ট শনিবার বর্ষপূর্তির সুধী সমাবেশের আয়োজন করেছে।
জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর মাস হওয়ায় অনুষ্ঠানে বর্ণাঢ্যতা থাকবে না।
ঐ দিন বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর বর্ষপূর্তির সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, তথ্য সচিব মরতুজা আহমদ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, দেশের প্রখ্যাত সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ্ চৌধুরী। এছাড়াও জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সুধীজনের উপস্থিতি কামনা করে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার।