দৈনিক সুনামগঞ্জের সময়ের ওয়েবসাইট উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার ওয়েব সাইট উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের উকিলপাড়ার প্রেসক্লাব মিলনায়তনে ওয়েব সাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও দৈনিক   
সুনামগঞ্জের সময় পত্রিকার সহ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক দৈনিক সুনামগঞ্জের সময় সেলিম আহমদ তালুকদার, নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআই উপ-পরিচালক ইসমাইল হোসেন পলাশ,  দৈনিক সুনামগঞ্জের সময়ের উপদেষ্টা মানবেন্দ্র দাস, ডি চৌধুরী অসিত, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ খন্দকার ও কবি আলী সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সময়ের বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, বিপনন কর্মকর্তা ফরিদ আহমদ, স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, শাহারিয়ার সুমন, নাহিদ আহমদ, জামালগঞ্জ উপজেলার স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এম ডি মুন্না, দিরাই উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, দোয়ারাবাজার প্রতিনিধি আলাউদ্দিন, ছাতকের প্রতিনিধি হেলাল উদ্দিন, সিলেট প্রতিনিধি মনোজ কান্তি তালুকদার, হাওরাঞ্চল প্রতিনিধি কামাল হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহবুব মল্লিক ও শহীদুল ইসলাম, জামালগঞ্জ প্রতিনিধি শাহীন আলম, তাহিরপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি জাকির হোসেন রাজু, স্টাফ রিপোর্টার সোলেমান কবির, সদর উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার আবু সাঈদ, ছাতকের স্টাফ রিপোর্টর কামরুল ইসলাম সবুজ, বাদাঘাট প্রতিনিধি সামায়ুন আহমদ, শহর প্রতিনিধি জাকারিয়া রনি প্রমুখ।