দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার প্রতিনিধি সম্মেলন

দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র প্রধান বার্তা সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, বার্তা সম্পাদক অরুন চক্রবর্তী। প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, শান্তিগঞ্জ প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, জামালগঞ্জ প্রতিনিধি শাহিন আলম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম পারভেজ, তাহিরপুর প্রতিনিধি শওকত হাসান, শাল্লা প্রতিনিধি শান্ত তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি নয়ন রায়। স্টাফ রিপোর্টারদের মধ্যে বক্তব্য রাখেন কামাল হোসেন, জুয়েল আহমদ, আব্দুল আহাদ, তানভির আহমেদ, রুজেল আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি ও সম্পাদক উপজেলার প্রতিনিধিদের হাতে নতুন পরিচয়পত্র ও টি শার্ট তুলে দেন।
প্রেসবিজ্ঞপ্তি