দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদরে শিশু পার্কের সরকারি ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকালে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, দোয়ারাবাজারে শিশু পার্কের ভূমিতে রাতের আঁধারে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। সকালে অবৈধ স্থাপনার তৈরির সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, গত ভোর রাতে মাছিমপুর গ্রামের মইন উদ্দিন নামের এক ব্যক্তি দোয়ারাবাজার শিশু পার্কের ভেতরে অবৈধভাবে বাঁশ টিন দিয়ে একটা ঘর নির্মাণ করে। সকালে থানা পুলিশ নিয়ে অবৈধ ঘর ভেঙে ফেলা হয়। এছাড়াও কোন ব্যক্তি সরকারি জমি ক্রয় ও বিক্রয় করতে পারেন না।
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন
- দোয়ারাবাজারে বাঁধ পরিদর্শনে এমপি মানিক


