দোয়ারাবাজারে গণশুনানি অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের কানলার হাওরে ও বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওরে কৃষক সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এতে আগামী ১৫ ডিসেম্বরে বাঁধের কাজ উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাঁধ নির্মাণে প্রকৃত কৃষককে পিআইসি করা হবে। শুধুমাত্র বাঁধের ভিতরে যার জমি আছে তারাই এই পিআইসি কাজ করার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সভাপতি ফারজানা প্রিয়াংকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী (এসও) আবু সায়েম মো. সাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন খান, উপজেলা প্রকৌশলী দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সদর ইউনিয়নে চেয়ারম্যান মো.আব্দুল হামিদ, মোশাররফ হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল মিয়া, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ছালিক মিয়া, আব্দুল জলিল, ইউপি সদস্য মিজানুর রহমান, আলিমুদ্দিন, আব্দুল রাজ্জাক ভুট্রো, সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, আহসান উদ্দিন, মনির উদ্দিন , ইউপি সদস্যা জোৎস্না রানী দাস, জাহান আরা বেগম, শেফালি বেগম, জামাল হোসেন, মো.এখলাছুর রহমান ফরাজি, আওয়ামীলীগ নেতা বজলুল মামুন প্রমুখ।