দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হকনগর শহিদ মিনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়ারাবাজার উপজেলা সভাপতি শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহজাহান আকন্দের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি কয়ছর আহমদ চৌধুরী, শামসুল ইসলাম, এসএম হাসমত উল্লাহ, ডা. আনজির আহমদ, সহসম্পাদক আকবর আলী, সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী ফয়েজ মিয়া, সহ প্রচার সম্পাদক আমীর হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাস, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ কারী আমিরুল ইসলাম, আকিক মিয়া, দেওয়ান রুশো চৌধুরী, আবদুল মালেক, প্রভাষক তারেক আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।